আহলে দিল কি? আর আহলে দিল ওয়ালা কাহারা?
আহলে দিল হলো হৃদয় , আত্মা ,মন আর আহল (Ahl) = লোক। অর্থাৎ আহলে দিল হলো দিল ওয়ালা মানুষ , তাহলে কেন খোদা প্রেমিক কে আহলে দিল ওয়ালা বলা হলো ? দিলতো আল্লাহ পাকের ইনসান। অর্থাৎ মুসলমান , কাফের , ফাসেক , কুকুর , বিড়াল সকল বিচরণশীল প্রানীরই আছে তাহলে কেন খোদা প্রেমিক অলি আউলিয়া ও বুযুর্গানে দিনকেই আহলে দিল বলা হয়? আহলে দিল ওয়ালা হলে কি লাভ আর কেন আহলে দিল ওয়ালা হওয়া প্রয়োজন তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আহলে দিলওয়ালা পরিচয় জানি আর পর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ।
আহলে দিল ওয়ালা কাহারা :
যাহারা হৃদয় খানাকে আল্লাহর আদেশের কাছে সপে দেয় , আল্লাহর চাওয়াই তার চাওয়া হয়ে যাই , অর্থাৎ আল্লাহর জন্য নিজেকে সপে দেয় তাহাকেই আহলে দিল ওয়ালা বলা হয়।
উদাহরণ ০১ :
ইব্রাহিম আল্লাইহিসসালাম কে যখন চরকাতে ফেলতে যাবে তখন ফেরেস্তা জিব্রাইল আল্লাইহিসসালাম আসলেন ইব্রাহিম আলাইহিসসালাম কে বললেন , আপনি চাইলে আমি আমার পাখাদারা এই আগুন কে মুহুর্তেই নিভিয়ে দিতে পারি। আপনি আদেশ করুন , ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তোমাকে কে আল্লাহ পাঠিয়েছেন ? জিব্রাইল আলাইহিসসালাম বললেন না আমি নিজে থেকেই এসেছি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তুমি চলেযাও আমার আল্লাহ কি আমাকে দেখছেন না ?
আল্লাহ খুশি হয়ে বললেন : - قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ 📖 সূরা আল-আম্বিয়া — আয়াত ৬৯
অর্থ: “আমি বললাম, হে আগুন! তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও।”
